শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

রমজানের শুরুতে চলবে স্কুল-কলেজের ক্লাস

নিজস্ব প্রতিবেদক:: রমজান মাসের শুরুতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে পাঠদান চলবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে।

উল্লেখ্য, আগামী ১২ অথবা ১৩ মার্চ থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজান মাস শুরু হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com