রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরের মধ্যেই : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com