রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শ্রদ্ধা কাপুরের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করেছে বিজিবি। মোঃ এনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশী লাল পুঁইশাক (মোটা ডোগা) এর বীজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বীজের আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা। ​শনিবার (২১ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার অধীন শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়। ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। ​অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪নং কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা ও জেলা- পঞ্চগড়) এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো আটক করা হয়। ​বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ভবিষ্যতেও চোরা চালান বিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি। ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ মুক্তি পাওয়ার ঘোষণায় দুই সিনেমার মধ্যে বক্স অফিসে প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একই দিনে সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে শ্রদ্ধা কাপুরের কাছে দুঃখ প্রকাশ করেছেন সালমান খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করতে গিয়ে নানা জটিলতার কথা তুলে ধরেন সালমান। তিনি জানান, অন্য বড় বাজেটের সিনেমার সঙ্গে যেন ‘মাতৃভূমি’র মুক্তির তারিখের সংঘাত না হয়, সে বিষয়টি মাথায় রেখেই তারিখ চূড়ান্ত করার চেষ্টা করেছিলেন।

এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেন, সংবাদমাধ্যমের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর সময় ভিএফএক্সের কিছু সমস্যা ধরা পড়ে। এ কারণে নির্ধারিত ২০ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ওই দিন সুরজ বারজাতিয়ার সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার কথা থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। সুরজের সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তার।

এরপর সানি দেওলের ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ এবং শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মুক্তির বিষয়টিও বিবেচনায় নেন তিনি। বিশেষ করে শাহরুখ ও তার মেয়ে সুহানা অভিনীত সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় যেতে চাননি সালমান।

এ ছাড়া আন্তর্জাতিক সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন’-এর মুক্তি নিয়েও তার আপত্তি নেই বলে জানান তিনি।
সালমান আরও বলেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা থাকায় আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল অভিনীত সঞ্জয়লীলা বানসালির সিনেমাটির জন্য ওই সময়ের মুক্তির তারিখ এড়িয়ে গেছেন। পরবর্তী সময়ে মার্চ মাসে ‘মনস্টার’ সিনেমা মুক্তির সম্ভাবনাও তারিখ নির্বাচনে বিবেচনায় ছিল।

তবে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করার সময় শ্রদ্ধা কাপুরের সিনেমা একই দিনে মুক্তি পাবে, সেটি তার জানা ছিল না। বিষয়টি জানার পর নিজের খারাপ লাগার কথা জানিয়ে সালমান বলেন, আগে জানতে পারলে তিনি ওই দিন সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিতেন না।

এ প্রসঙ্গে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সরাসরি কথা বলার কথাও জানান এই অভিনেতা। তিনি বলেন, শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। ছোটবেলা থেকে তাকে বড় হতে দেখেছেন উল্লেখ করে সালমান বলেন, তিনি শ্রদ্ধাকে জানিয়েছিলেন, একই দিনে সিনেমা মুক্তির বিষয়টি তার জানা ছিল না এবং এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

জবাবে শ্রদ্ধা তাকে আশ্বস্ত করে বলেন, দুটি সিনেমাই একই দিনে অনায়াসে মুক্তি পেতে পারে। শ্রদ্ধার ইতিবাচক মনোভাবে সন্তোষ প্রকাশ করেন সালমান। তার মতে, দর্শকদের দুটি সিনেমাই দেখা উচিত।

‘মাতৃভূমি’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। আলোচনায় সালমানের সঙ্গে উপস্থিত থাকা এই অভিনেত্রীও শ্রদ্ধা কাপুরের প্রশংসা করেন। তিনি বলেন, দুটি সিনেমাই ভালো, তাই দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে উভয় সিনেমা দেখার মাধ্যমে সেগুলোর প্রতি সুবিচার করা উচিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com