রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনালাইন ডেস্ক : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার ঋণ তহবিল থেকে ঋণ বিতরণ শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ কর্মসূচির আওতায় বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গ্রাহকেরা ৬ শতাংশ সুদে ঋণ পাবেন।

পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার সম্প্রতি এ কর্মসূচির জন্য সংস্থাটিকে ৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। ইতোমধ্যে পিকেএসএফের ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ অনুমোদন ও অর্থ ছাড় শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা ঋণসুবিধা পাবেন।

সংস্থাটির হিসাব অনুযায়ী, এ অর্থায়নের মাধ্যমে সারা দেশে ২১ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এতে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

পিকেএসএফের প্রক্ষেপণ অনুযায়ী, এ উদ্যোগে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং সৌরবিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করেছে পিকেএসএফ। এর মাধ্যমে ঋণ বিতরণ ও সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com