রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করেছে বিজিবি

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডগা) বীজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো উদ্ধার করা হয়। এলাকাটির ডাকঘর কালিয়াগঞ্জ, ৪ নম্বর কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা ও জেলা পঞ্চগড়।

বিজিবি জানিয়েছে, সীমান্তপথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com