শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম সারোয়ার ও সম্পাদক আলী আকবর বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের বিবেক ও নৈতিক সাহসের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবাবগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত সম্মেলন চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি ঘোষণা ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঢাকায় শুরু হলো ‘অপরাজেয় আলো’ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬

বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম সারোয়ার ও সম্পাদক আলী আকবর

বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম সারোয়ার, সম্পাদক আলী আকবর

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) মাদারীপুর জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. গোলাম সারোয়ার। তিনি নূরজাহান সেলিম নিরাময় হাসপাতাল, মাদারীপুর সদরের সঙ্গে সম্পৃক্ত। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. আলী আকবর। তিনি আছমত আলী খান সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের সঙ্গে যুক্ত।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. আমিনুল ইসলাম (ফোরকান), সহ-সভাপতি-১ মো. মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি-২ মো. ফারুক আলম খোকন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক-১ মোহাম্মদ মাইনুল হাসান, কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান (রিপন), সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মৃধা, দপ্তর সম্পাদক মো. সৌরভ হোসেন আরিফ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল খায়ের খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কবির হোসেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আ. খালেক, ডা. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন উকিল, মুন্সী আ. রব, মিম রহমান, মো. জাকির হোসেন হাওলাদার, আব্দুল বারেক মুন্সী, মো. আলাউদ্দিন শরীফ, মো. ফজলুল হক ও মোজাম্মেল হোসাইন তুহিন।
নবনির্বাচিত এই পরিষদ ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com