রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার॥
জয় পেল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত “বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার (পুরুষ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মধ্যকার ফাইনাল খেলা বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩১-২৬ গোলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করে। উভয় দল প্রথমার্ধে ১৪-১৪ গোলে সমতায় ছিল। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সোহাগ হোসেন সর্বোচ্চ ১৪ গোল করেন।
৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় “বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রবীণ ক্রীড়া সংগঠক জনাব মাহাবুব-উজ-জামান।