মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামের জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। জাতীয় দলের হয়ে ৯৪টি গোলের অনন্য কীর্তি গড়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
বেলজিয়ামের জার্সিতে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লুকাকু খেলেছেন ১৩৫টি ম্যাচ। এ সময়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান পঞ্চম।
অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লুকাকু লেখেন, দীর্ঘ এই পথচলায় তিনি ‘সম্ভাব্য সব ধরনের আবেগ’ অনুভব করেছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনি মানসিকভাবে শান্ত ও তৃপ্ত। পুরো অভিজ্ঞতাকে অসাধারণ ও আনন্দময় উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বেলজিয়ামের এই তারকা।