সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, অপপ্রচার, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে দ্রুত আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ আইন চলতি সংসদেই উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রতিনিয়ত অভিযোগ আসছে। এসব তথ্যের বিস্তার রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com