সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

লিটনের সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন

স্পোর্টস ডেস্ক:: জোহানেসবার্গ টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। সোমবার (১৬ নভেম্বর) সেঞ্চুরিটি নিজের মেয়ে
কে উৎসর্গ করেছেন এই উইকেটকিপার ব্যাটার।

লিটন দিনটা শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়ে। প্রথম চার বল সামলে নিয়ে নামের পাশে তিন রান যোগ করলেন লিটন দাস। কাগিসো রাবাদাকে প্রথম বল সামলে নিয়ে শেষ বলে চার মারলেন মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

অন্যদিকে দেখেশুনে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিতে ছিল ১২টি চার। তিন অঙ্কের ঘরে পৌঁছে একটি কাগজ বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে একটি বার্তা লেখা, যার বাংলা, শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।

লিটন তার আগের সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিও করেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাট হাসেনি। দুই টেস্টে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৪। বাকি তিন ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য এক ইনিংস খেলে সেই হতাশা কাটিয়ে উঠলেন।

৬ উইকেটে ৩২৭ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। আগের দিন তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হলে প্রথম দিনের খেলা শেষ হয়। ২২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে প্রাণ ফিরে পায় তানজীদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে। তারপর লিটন ও হৃদয় মিলে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com