সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নভেম্বরের প্রথম ১৪ দিনে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

নভেম্বরের প্রথম ১৪ দিনে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলােইন ডেস্ক : চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৯৮০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

এর মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবারএই তিন দিনে দেশে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার বা ২ হাজার ৫৮ কোটি ৪০ লাখ টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের নভেম্বরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com