সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার ১৬৭ বলে ১২২ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম শতরানের জুটির রেকর্ড গড়েছেন।

রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ২ রানেই দুই উইকেট হারানোর পর দলীয় ২২ রানের মাথায় তৃতীয় উইকেটও হারায় টাইগাররা।

প্রাথমিক ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন অভিষিক্ত তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাটে আসে ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের আগের সর্বোচ্চ ৮৪ রানের জুটির রেকর্ড ছাড়িয়ে যান তারা। ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশার এই রেকর্ড গড়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com