সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

চার দশক পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু

চার দশক পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার কার্যক্রম শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী এই সাবেক সেনা কর্মকর্তা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১৬ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেন।

প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে অবহিত করা হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে তৎকালীন মেজর মোজাফফর হোসেনের নাম উঠে এসেছে। এসব বিবরণে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সময় তিনি জিয়াউর রহমানের কাছাকাছি অবস্থানে ছিলেন।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা মোজাফফর হোসেন স্বীকার করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com