মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জের বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবিদায় সে বিদায় নয়। তোমরা পড়াশোনার একটি ধাপের পরিসমাপ্তি শেষে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের বিদায় নিচ্ছ। ভবিষ্যতে জীবন গঠনে এটি একটি প্রক্রিয়া মাত্র। আগামীতে আরো কয়েকধাপ এভাবেই বিদায় জানাতে হবে। তাই সফল জীবনগঠনে আরও পরিশ্রমী ও মনোযোগী হতে হবে।

বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাদশা মিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, স্থানীয় মুরব্বি কাসেম মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com