মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াসের নতুন ইতিহাস, ১১ মিনিটে হ্যাটট্রিক

ভিনিসিয়ুস জুনিয়র

স্পোর্টস ডেস্ক:: আজ মঙ্গলবার বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হয় ব্রাজিল। আর এই ম্যাচেই জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ১১ মিনিটের ব্যবধানেই সিঙ্গাপুরের বিপক্ষে তিন গোল করলেন তিনি। আর তাতেই ব্রাজিলের জার্সিতে নতুন ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ব্রাজিলের হয়ে প্রথমবার হ্যাটট্রিক করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। দুই দলের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটিই প্রথম মুখোমুখি লড়াই।

২০২৬ সালের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। তাই সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি শুধু বছরের শেষ লড়াই নয়, খেলোয়াড়দের পরখ করে নেয়ারও সুযোগ। তবে আজ ডাগআউটে ছিলেন না কার্লো আনচেলত্তি। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সাইডলাইনে থাকতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রাফিনহাও। তার অনুপস্থিতিতে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রুনো গিমারেস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com