রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

জেএফএ অনুর্ধ-১৪ মঙ্গলবার থেকে মহিলা ফুটবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩ নভেম্বর (মঙ্গলবার) হতে দেশের ৭টি আঞ্চলিক ভেন্যুে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম-মাগুরা ও কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ৪৯টি অ-১৪ জেলা ফুটবল দলকে নিয়ে পর্যায়ক্রমে ‘জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে ২ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলন মতিঝিল বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, ক্রীড়া সংগঠক সৈয়দ রিয়াজুল করিম এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এবারের আসরসহ মোট ৬ বার এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। ৭টি আঞ্চলিক হোস্ট ভেন্যুকে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে খেলার ম্যাচ বল দেয়া হয়েছে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি দলকে ট্রফি, চুড়ান্তপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি, চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা, ফেয়ার-প্লে দলকে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে, সেরা খেলোয়াড়কে, সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি এবং সেরা আঞ্চলিক ভেন্যুকে ক্রেস্ট দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com