মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

নেত্রকোনায় সৎ ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার বারহাট্টায় কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৎ বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই পলাশ মিয়া (৩০) মারা গেলেন।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মারা যাবার পরই অভিযুক্ত বড় ভাই আলামিন মিয়া (৪০) বাড়ি ছেড়ে পালিয়েছেন।

তারা ওই উপজেলার গোড়াউন্দ গ্রামের রব মিয়া ছেলে।

নিহত পলাশের ছোট ভাই মো. পিতাস বলেন, আমার বড় ভাই পলাশ মিয়া ও সৎ বড় ভাই আলামিন মিয়াসহ আমরা শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে আলোচনা করছিলাম জমিতে সেচ দেবার বিষয়ে।

আলোচনার এক পর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে আমার ভাই পলাশকে বাঁশের লাঠি দিয়ে মারাত্মক আঘাত করে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার সময় পলাশ মারা যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com