মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মাটি কেটে বিক্রির দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড, একজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

সোমবার (১৬ মার্চ) ভোরে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত৷

এসময় মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে কাজী শামসুদ্দিন (৪৯) কে ১ লাখ ৫০ হাজার টাকা, সোহেল(৩৫) কে ৫০ হাজার টাকা, বিল্লালক(৫৫)কে ৫০ হাজার টাকা ও মোশারফ হোসেন(৫০) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।

এছাড়া একই অপরাধে অন্য একটি মামলায় মো. হাসান(৩৫) কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত৷

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। নবাবগঞ্জে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com