শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

২ মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আগামী ২ মে বাংলাদেশের বিমানে চড়বে পাকিস্তান। ছবি : সংগৃহীত

স্পোর্টস রির্পোটার:: আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একদিন আগেই নির্ধারিত করা হয়েছে সূচী ও ভেন্যু। আজ শনিবার সাদা পোশাকের সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা করে নিয়েছে চারজন নতুন মুখ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া চার নতুন মুখ হলো আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।

টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প শুরু করবে দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের বিমানে চড়বে সফরকারীরা। পর দিন ঢাকায় পা রাখবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে ৩ মে। টেস্ট দলের কেউ ফাইনাল খেললে পরবর্তীতে বাংলাদেশে আসবেন।

বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com