মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এ ধরনের পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও তিনি জানতে চান।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।