মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল সবুজ আন্দোলন

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল সবুজ আন্দোলন

পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ; দুর্যোগ হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ডা. মো. আব্দুল হাই এবং টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণ ও মাটিদূষণ রোধে জনসচেতনতা বাড়াতে হবে। নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকেও বিরত থাকতে হবে। যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

বক্তারা আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখে। এ ছাড়া গাছের ফল ও কাঠ বিক্রির মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com