বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলে স্থায়ী ফিল্ডিং কোচ মিলেছে। ফিল্ডিং কোচ রায়ান কুক চলে যাওয়ার পর একের পর এক সিরিজ স্থায়ী কোনো কোচ ছাড়াই চলেছে। তিন সিরিজ এমনভাবে চলেছে।
দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন ম্যাকডারমট। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ম্যাকডারমট ফিল্ডিং কোচ থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ম্যাকডারমটকে নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ২০২৩ সালের নবেম্বর পর্যন্ত ম্যাকডারমটের সাথে বিসিবির চুক্তি থাকছে।
বাংলাদেশ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ফিল্ডিং এই কোচ এর আগেও ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। এর বাইরে শ্রীলঙ্কার স্থায়ী এবং স্বল্পমেয়াদে অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন।