বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ নারী বভিাগরে সমেফিাইনালে উঠছেে বাংলাদশে পুলশি ও বাংলাদশে আনসার। আগামীকাল সোমবার ভন্নি দুটি প্রতপিক্ষরে বপিক্ষে সমেফিাইনাল লড়বে তারা।
মহান স্বাধীনতা ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ১৩ মার্চ রবিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে “ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী খেলা অনুষ্ঠিত হয়:

পুরুষ বিভাগের সকাল ১১টায় অনুষ্ঠিত খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৬-৩৪ গোলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১৭ গোলে পিছিয়ে ছিল।
দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৩-৩০ গোলে টীম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৭-১৫ গোলে এগিয়ে ছিল।
নারী বিভাগে সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৫-১৬ গোলে বদলগাছী হ্যান্ডবল এসোসিয়েশনকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১০ গোলে এগিয়ে ছিল।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩৫-১৯ গোলে টি,এস,টি লায়ন, জামালপুরকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১০ গোলে এগিয়ে ছিল।