বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ মহান স্বাধীনতা ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ১২ মার্চ থেকে অনুষ্ঠিতব্য “ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) এ উপলক্ষ্যে ১০ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের নবনির্মিত কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই বিভাগে ১২টি দলের অংশগ্রহণে ছয়দিন ব্যাপী ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি মো: নূরুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, পরিচালনা কমিটির চেয়ারম্যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) কাজী রোমানা নাসরিন এবং পরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেন সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ‘ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) পুরুষ বিভাগে ৬টি ও নারী বিভাগে ৬টি মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, টীম হ্যান্ডবল ঢাকা, পাইওনিয়ার চাপাইনবাবগঞ্জ ও টিএসটি লায়ন, জামালপুর। নারী বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, টিএসটি লায়ন জামালপুর, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, বদলগাছী হ্যান্ডবল এসোসিয়েশন ও নসরুল হামিদ স্পোর্টস একাডেমি।
উভয় বিভাগের দলগুলোকে দুটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। দুটি দল খেলবে ফাইনাল। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ¬ায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশ সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং করোনার প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালনা করা হবে। তাই সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা যাচ্ছে।