বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

স্মিথ-রোহিতের রেকর্ড ভাঙলেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।

রোববার রাতে হওয়া ফাইনালে লাহোর ৪২ রানে হারিয়েছে মুলতান সুলতানসকে। এই প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতলো কালান্দার্স।

এবারের আসরে কালান্দার্সের অধিনায়ক ছিলেন বাঁ-হাতি পেসার ২১ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। ২১ বছর বয়সে, সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে শিরোপা এনে দিয়ে রেকর্ড বইয়ে সবার উপরে নাম লেখালেন তিনি। এতে ভেঙে গেল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের রোহিত শর্মার রেকর্ড।

২২ বছর বছর বয়সে ২০১২ সালে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সারকে চ্যাম্পিয়ন করেছিলেন স্মিথ। আর ২০১৩ সালে ২৬ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন রোাহিত।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে লাহোর। ৪৬ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতান। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com