বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবস হ্যান্ডবল ফাইনালে বিজিবি ও আনসার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ১৫ মার্চ মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেমিফাইনালে বিজিবি ৩৭-১০ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪৩-২৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪৩-২৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-১৩ গোলে এগিয়ে ছিল। আনসারের আজাদ সর্বোচ্চ ১১টি গোল করেন।

আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার জন্য লড়বে বাংলাদেশ আনসার ও জামালপুরের টিএসটি লায়ন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com