বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বিপিএল শুরু আগামী ২১ জানুয়ারি থেকে। বিদেশেী ক্রিকেটাররা আসতে শুরু করেছে। ফরচুন রবিশালের হয়ে কোচের দায়িত্ব পালন করবে খালেদ মাহমুদ সুজন। সাকিল আল হাসান সুজনের অধিনের খেলবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য মিরপুর একাডেমিতে আবার ক্রিকেটারদের মেলা বসেছে। ফরচুন বরিশালের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন। যদিও সাকিব আল হাসান দলের সঙ্গে অনুশীলন করেননি।
তবে দেশি ক্রিকেটারদের মধ্যে বাকিরা অনুশীলন করেছেন। দলটির কোচ সাবেক অধিনায়ক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার তত্বাবধানেই শুরু হয়েছে অনুশীলন। তিনি জানিয়েও দিয়েছেন, ‘যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়।’
বঙ্গবন্ধু বিপিএলে অংশগ্রহণকারী ৬টি দল। দলগুলো হল মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স।
বিপিএলের প্রথম ম্যাচেই ২১ জানুয়ারি বরিশালের হয়ে মাঠ মাতাতে নামছেন না ক্রিস গেইল
ফরচুন বরিশাল দলটিতে সাকিবের সঙ্গে দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সৈকত আলি, সালমান হোসেন, ইরফান শুকুর, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মুনিম শাহরিয়ার রয়েছেন। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব-উর রহমান, অ্যালজারি জোসেফরা থাকছেন। তবে বিপিএলের প্রথম ম্যাচেই ২১ জানুয়ারি বরিশালের হয়ে মাঠ মাতাতে নামছেন না ক্রিস গেইল। তিনি ২২ জানুয়ারি বাংলাদেশে আসবেন। ২৪ জানুয়ারি হয়ত বরিশালের হয়ে খেলতে নামবেন।
সুজন বলেছেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’
দল নিয়ে আশাবাদি সুজন বলেছেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’
সুজন আরও বলেন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। টি২০ ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে।’
বঙ্গবন্ধু বিপিএল টি২০, ২০২২ সময়সূচী
ভেন্যু ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
দিন ও তারিখ ম্যাচ সময়
শুক্রবার, ২১ জানুয়ারি চট্টগ্রাম-বরিশাল দুপুর ১টা ৩০
খুলনা-ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
শনিবার, ২২ জানুয়ারি কুমিল্লা-সিলেট দুপুর ১২টা ৩০
চট্টগ্রাম-ঢাকা সন্ধ্যা ৫টা ৩০
সোমবার, ২৪ জানুয়ারি বরিশাল-ঢাকা দুপুর ১২টা ৩০
চট্টগ্রাম-খুলনা সন্ধ্যা ৫টা ৩০
মঙ্গলবার, ২৫ জানুয়ারি সিলেট-ঢাকা দুপুর ১২টা ৩০
কুমিল্লা-বরিশাল সন্ধ্যা ৫টা ৩০
ভেন্যু ॥ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
শুক্রবার, ২৮ জানুয়ারি চট্টগ্রাম-খুলনা দুপুর ১টা ৩০
সিলেট-ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
শনিবার, ২৯ জানুয়ারি খুলনা-বরিশাল দুপুর ১২টা ৩০
চট্টগ্রাম-সিলেট সন্ধ্যা ৫টা ৩০
সোমবার, ৩১ জানুয়ারি চট্টগ্রাম-কুমিল্লা দুপুর ১২টা ৩০
খুলনা-বরিশাল সন্ধ্যা ৫টা ৩০
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি কুমিল্লা-ঢাকা দুপুর ১২টা ৩০
চট্টগ্রাম-বরিশাল সন্ধ্যা ৫টা ৩০
ভেন্যু ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।