বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম:: বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানতো এবার ইনডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপির তালিকাতে আছেন। এই দুই ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও ৭ ক্রিকেটার রয়েছেন।
সাকিব, মুস্তাফিজ, মুশফিক, রিয়াদের সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। বাংলাদেশ থেকে মোট ৯ ক্রিকেটার এবার আইপিএল নিলামে আছেন।
এবার আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে হবে নিলাম। তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার রয়েছেন। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ৮৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার ৩১৮ জন আছেন। ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৯০৩ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছেন ৪১ জন ক্রিকেটার। মুশফিক বারবার আইপিএলের নিলামে থেকেও দল পাননি। ১ কোটির তালিকাতেও থাকলেও দল পাওয়া হয়নি। সাকিব আর মুস্তাফিজই দল পান। বাকিরা শেষে গিয়ে আর দল পায়নি। এবার দেখা যাক, কী হয়।