বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

এক অনন্য রেকর্ড গড়লেন সাকিব

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে নামলেই যেন রেকর্ড গড়বেন এমনটাই যেন হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেই সাকিব আল হাসানের সামনে অনন্য এক রেকর্ড গড়ার হাতছানি দেয়। সাদা বলের ক্রিকেটে প্রথম বামহাতি স্পিনার হিসেবে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের রেকর্ড গড়ার সুযোগ থাকে। এজন্য আর মাত্র একটি উইকেট শিকার করতে হত। সাকিব সুযোগটি ভালোভাবেই নেন।

আফগানিস্তানের ৫৭ রানে মোহাম্মদ নবীকে আউট করেই রেকর্ড গড়ে ফেলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন ওয়ানডেতে ২৮২ উইকেট শিকার করেছেন। আর টি-২০তে ১১৮টি উইকেট রয়েছে। এই দুই মিলিয়ে সাদা বলে ৪০০ উইকেট শিকার হয়ে গেছে সাকিবের। ৪০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন সাকিব। সাকিবের পরেই আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।

তিনি ওয়ানডেতে ৩০৫ ও টি-২০তে ৩৮ উইকেট শিকার করে মোট ৩৪৩ উইকেট শিকার করেন। পরে আছেন শ্রীলঙ্কার বামহাতি কিংবদন্তীয স্পিনার সনাথ জয়াসুরিয়া। তিনি ওয়ানডেতে ৩২৩ ও টি-২০তে ১৯ উইকেট শিকার করেন। সাদা বলের ক্রিকেটে ৩৪২ উইকেট শিকার করেন জয়াসুরিয়া। সাকিব সবার উপরে উঠেছেন আগেই।

এবার বামহাতি স্পিনারদের মধ্যে প্রথম ৪০০ উইকেট শিকার করেছেন। সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেট শিকারে স্পিনারদের মধ্যে সবার উপরে আছেন অফ স্পিনার শ্রীলঙ্কার কিংবদন্তীয মুত্তিয়া মুরালিধরন। তিনি ওয়ানডেতে ৫৩৪ উইকেট শিকার করেছেন। সঙ্গে টি-২০তে ১৩টি উইকেট নেন। আর পাকিস্তানের শহীদ আফ্রিদি ওয়ানডেতে ৩৯৫ উইকেটে সাথে টি-২০তে ৯৮টি উইকেট পেয়েছেন। তবে বামহাতি স্পিনারদের মধ্যে সাকিবই আছেন সবার উপরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com