বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শেষ ওভারে নাঈমের ব্যর্থতায় চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : তরুণ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরির গতির কাছে ঢাকা হারল। কণ্ঠের জোর অবশ্য শোনা গেল অনেক দূর থেকেও। অসাধারণ বোলিংয়ে ম্যাচ জয়ের আনন্দ চিৎকার! দুর্দান্ত বোলিংয়ে একটি নো বলের পরও মাত্র ৫ রান খরচ করেছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

শেষ ওভারে নাঈম শেখের ব্যর্থতায় মৃত্যুঞ্জয় চৌধুরির গতির কাছে চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর জয়। নাঈম শেখ এ কী ব্যাটিং করলেন! জেতা ম্যাচ হারিয়ে দিলেন! যেখানে শেষ ৬ বলে মিনিস্টার ঢাকার জিততে ৯ রান দরকার ছিল। তামিম ইকবাল (৭৩*) ম্যাচ জেতানোর একেবারে কাছে নিয়ে যান। কিন্তু নাঈম শেষ ওভারে ৫ বলে মাত্র ২ রান নিতে পারেন! তাতে করে চরম উত্তেজনা তৈরী হওয়া ম্যাচে ৩ রানে হেরে যায় ঢাকা। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী (২/২১) এমনই গতিময় বোলিং করেন, তাতে শেষে গিয়ে হার মানে ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টানা তিন ম্যাচ হারের পর জিতে। তামিম ইকবাল ৫৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন

অসাধারণ ব্যাটিং করেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। ৫৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৩ রানও করেন। তামিমের ব্যাটে ভর দিয়ে চট্টগ্রামের করা ১৪৮ রান টপকে গিয়ে জিতে যাবে ঢাকা, এমনই মনে করা হয়। তা হচ্ছিলও। কিন্তু শেষ ওভারে গিয়ে যত ঝামেলা পেকে যায়। আসল নাটকের দেখা মিলে। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৫ রানের বেশি করতে পারেনি ঢাকা।

শেষ ওভারে বল করতে আসেন এবার বিপিএলে হ্যাটট্রিক করা মৃত্যুঞ্জয়। প্রথম বলেই কাইস আহমেদকে আউট করে দেন। এরপর ব্যাট হাতে নামেন নাঈম। ৫ বলে জিততে লাগে ৯ রান। টি-২০তে খুব সহজেই করা যায়। টানা দুই বলে রানই নিতে পারেননি। ৩ বলে জিততে ৯ রান লাগে। চাপ বেড়ে যায়। একটি ওয়াইড হয়। চতুর্থ বলে গিয়ে ১ রান নেন নাঈম। ২ বলে জিততে ৮ রান লাগে।

তামিম ব্যাটিংয়ে থাকলেও ১ রান বাই হয়। ১ বলে জিততে ৭ রান লাগে। ব্যাট হাতে থাকেন নাঈম। একটি ‘নো’ বল হয়। শেষ বলে জিততে ৬ রান লাগে। ছক্কা হাকানো ছাড়া কোন গতিই নেই। কিন্তু নাঈম আবার ১ রানের বেশি নিতে পারেননি। জেতা ম্যাচ হেরে যায় ঢাকা। মৃত্যুঞ্জয় কী অসাধারণ বোলিং করেন, শেষ ওভারে ৫ রানের বেশি নিতেই দেন না। ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারালেই ৯ পয়েন্ট হতো ঢাকার। উল্টো হেরে ৭ পয়েন্টই থাকল। তাতে করে পঞ্চম স্থানে নেমে গেল ঢাকা। চট্টগ্রাম জিতে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে যায়। প্লে-অফে ওঠার সম্ভাবনাও ভালোভাবেই জাগিয়ে রাখল। হাফসেঞ্চুরি করার পর চট্টগ্রামের শামিম হোসেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় শামিম হোসেনের করা ৫২ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৮ রান করে চট্টগ্রাম। আবার দলটির অধিনায়ক বদল হয়। এবার আফিফ হোসেন ধ্রুবকে দায়িত্ব দেওয়া হয়। তাতে দলের ভাগ্য পরিবর্তন হয়। টানা তিন ম্যাচ হারের পর জিতে চট্টগ্রাম।

শামিম হোসেন যদি হাল না ধরতেন, তাহলে ১৫০ রানের কাছেও যেতে পারতো না চট্টগ্রাম। শামিম এমন ব্যাটিং না করলে শেষ ওভারে হয়তো খেলা গড়ানোও সম্ভব ছিল না। ঢাকারই হয়তো জয় হয়ে যেত। ষষ্ঠ উইকেটে শামিমের সঙ্গে বেনি হাওয়েল (২৪*) ৫৮ রানের জুটি গড়াতে বড় পুজিই গড়ে চট্টগ্রাম। এই পুজির পরও হারের সামনেই পড়ে গিয়েছিল। কিন্তু শেষ ওভারে গিয়ে মৃত্যুঞ্জয়ের অসাধারণ বোলিংয়ে জয় মিলে যায়।

সংক্ষিপ্ত স্কোর ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৮/৭ (জাকির ১, জ্যাকস ২৬, আফিফ ২৭, মিরাজ ২, শামীম ৫২, আকবর ৯, হাওয়েল ২৪*, মৃত্যুঞ্জয় ০*; মাশরাফি ৪-০-২৪-১, ফারুকি ৪-০-৩২-১, সানি ৩-০-১৬-১, ইবাদত ৪-০-৩৪-১, কাইস ৪-০-৩৩-১, মাহমুদউল্লাহ ১-০-৫-১)।

মিনিস্টার ঢাকা: ২০ ওভারে ১৪৫/৬ (তামিম ৭৩*, শাহজাদ ৭, ইমরান ৮, মাশরাফি ২, মাহমুদউল্লাহ ২৪, শুভাগত ২২, কাইস ১, নাঈম ২*; শরিফুল ৪-০-২৮-২, নাসুম ৪-০-১৫-১, মৃত্যুঞ্জয় ৪-০-২১-২, মিরাজ ৩-০-২৯-১, হাওয়েল ৪-০-৪১-০, জ্যাকস ১-০-৯-০)

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ ॥ শামীম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com