বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

রিজওয়ান-ফাওয়াদের ব্যাটে এগুচ্ছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার:: মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান এবং ফাওয়াদ আলমের ব্যাটে দলীয় স্কোরটা বাড়িয়ে নিচ্ছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান।

আর এর মধ্যেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন রিজওয়ান। অপরাজিত রয়েছেন ৫০ রানে। এদিকে ৩৭ রানে খেলছেন ফাওয়াদ আলম।

দিনের দশম বলেই আঘাত হানেন এবাদত। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলিকে। আউট হওয়ার পূর্বে ১৪৪ বল খেলে ৫৬ রান করেন তিনি। এরপর দিনের ষষ্ঠ ওভারের খেলা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজমও। খালেদ আহমেদের বলে এলবিডব্লউ হওয়ার আগে ব্যক্তিগত খাতায় ৭৬ রান সংগ্রহ করেন পাকিস্তানি দলনেতা।

দিনের শুরুতে বল হাতে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও পঞ্চম উইকেট জুটিতে ব্যাট হাতে রীতিমতো শাসন করতে থাকেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং ফাওয়াদ আলম। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ৮৭ রানের জুটি গড়তে সক্ষম হন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com