বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : ফুটবলে যেকোনো সময় যেকোনো মুহুর্তে কিছু ঘটতে পারে সেটা আবার প্রমাণ করলো রাসেল ও রহমতগঞ্জের ম্যাচটি। একেবারে শেষ মুহূর্তে গোল করে রাসেলকে বিদায় করে দিয়েছে পুরোনো ঢাকার ক্লাবটি। রহমতগঞ্জ সেমিফাইনালে উঠে যায় ৪-৩ গোলে জিতে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ৪-৩ গোলে জিতে রহমতগঞ্জ। ২০১৯-২০ মৌসুমের পর দলটির আবারও প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার পথে বাধা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২ গোলে এগিয়ে সহজ জয়ের পথে ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এ্যান্ড সোসাইটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র। এরপর একের পর এক গোলে ক্ষণে ক্ষণে বদলাল ম্যাচের রং। শেষ পর্যন্ত সাত গোলের রোমাঞ্চে জিতে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠল রহমতগঞ্জ।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ সমতায় শেষের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে পার্থক্য গড়ে দেন খন্দকার আশরাফুল ইসলাম। প্রথমার্ধের শেষ দিকে দারুণ জমে ওঠে ম্যাচ। ৩৭তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে শেখ রাসেলের পর্তুগিজ ফরোয়ার্ড ইসমায়েল রুতি তাবারেজের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৪৩তম মিনিটে তিন বার চেষ্টা করেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রহমতগঞ্জ। বক্সের ডান দিক থেকে আজাহর জোরাল শট আটকান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা; এরপর সানডের ফিরতি শটও রানার গায়ে লেগে ফিরে। সবশেষ ছয় গজ দূর থেকে এনামুল ইসলাম গাজীর শট গোললাইন থেকে ফেরান সাদউদ্দিন।
৮০তম মিনিটে তাবারেজকে বক্সে সিওভুস আসরোরভ ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। কিরগিজস্তানের ডিফেন্ডার আইজার আখমেদভের বুলেট গতির স্পট কিক ফেরানোর কোনো সুযোগ পাননি গোলরক্ষক রকিবুল হাসান তুষার। চার মিনিট পর তাবারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে শেখ রাসেলকে এগিয়ে নেন এইলতন মাচাদো দি সৌজা রোজা। গোলের উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৯তম মিনিটে আজাহর দূরপাল্লার শট বক্সে নাসিরউদ্দিন চৌধুরীর পায়ে লাগার পর তার সামনে থাকা সানডে তড়িৎ শটে সমতা টানেন।
সেই আশা আরো বড় হয়েছিল ৮৪ মিনিটে এইলটন গোল করলে। সেখান থেকে আবার ম্যাচে ফেরে রহমতগঞ্জ- সানডে চিজোবার গোলে ম্যাচে সমতা ঠিক ৮৯ মিনিটে।