বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক:: ইউক্রেনের উপর হামলা করে বসেছে রাশিয়া। এর প্রভাবটা পড়তে শুরু করেছে ইউরোপীয় ফুটবলেও। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা, জানাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস।

উয়েফার কার্যনির্বাহী পর্ষদ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় জরুরী এক সভা ডেকেছে। সেখানে চলমান এই ভূ-রাজনৈতিক সঙ্কট আলোচনায় উঠে আসবে। উয়েফার বিশেষ সূত্র ধরে এপি জানাচ্ছে, আগামী ২৮ মেতে সেইন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও সরিয়ে আনার সিদ্ধান্ত আসবে এই জরুরী সভা শেষে।

জরুরী সেই সভার বিষয়ে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার পরিস্থিতি শেষ ২৪ ঘণ্টায় যেভাবে মোড় নিয়েছে, তার প্রেক্ষিতেই উয়েফা সভাপতি (আলেক্সান্দার সেফেরিন) কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভার ডাক দিয়েছেন। সেখানেই পরিস্থিতিটা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com