রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দু’জন এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত একজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২২টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।