রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত সোমবার (২৮ জুন) সর্বোচ্চ ২৫ জন মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর ১০জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া একজনের করোনা নেগেটিভ ছিলো। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং নাটোর, নওগাঁ এবং পাবনার একজন করে রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের চারদিনে ৬৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৮৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।