বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ যুব দলের অধিনায়ক রকিবুল হাসান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : রকিবুল হাসানকে অধিনায়ক করে যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ যুব দল। আর আগামী বছর ১৬ জানুয়ারি ইংল্যান্ড যুব দলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের সুচনা করবে রকিবুলের দল। শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

যুব এশিয়া কাপ খেলতে আগামী ২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশের যুবারা। ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ ‘এ’-তে ২৫ ডিসেম্বর কুয়েত ও ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি দুবাইয়ে ফাইনালের আগে হবে দুটি সেমিফাইনাল।

যুব বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ যুব দল।

এশিয়া কাপ ও অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল: রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লা আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাইম, মুসফিক হাসান, রিপন ম-ল, আশিকুর জামান, তানজিম হাসান, নাইমুর রহমান।

রিজার্ভ: আহসান হাবীব, জিশান আলম।
স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com