বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : দ্বিতীয় বিভাগ কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার মেঘনা কাবাডি ক্লাব। মঙ্গলবার ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪৫-১৯ পয়েন্টে শাহ মোস্তফা স্পোর্টিং ক্লাব (মৌলভীবাজার) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শ্রীলঙ্কান খেলোয়াড় আসলাম সাজা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন একই দলের অপর শ্রীলঙ্কান খেলোয়াড় লাহিড়– কুশালা বান্দারা কুরুপ্পু।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি শাহীন আহমেদ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পিইএএলের ব্যবস্থাপনা পরিচালক রেসাল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক-১ গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) বাংলাদেশ পুলিশ, যুগ্ম-সম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ কর্মকর্তাবৃন্দ।