বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ভোরে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল এই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে। প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এই লক্ষ্যেই খেলতে নামবে। বিশ্বকাপ শুরু হয়ে গেছে। স্বাগতিক নিউজিল্যান্ডকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মিশন একদিন পর শুরু হচ্ছে। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এরপর এক এক করে ৭ মার্চ ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ড, ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ওয়েলিংটনে ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজকের রাতটি শেষ হতেই ভোরে, চারটায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই মিশন শুরু করছে নিগারবাহিনী। গ্রুপে আট দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। গ্রুপে ৭টি ম্যাচ খেলবে নিগার সুলতানারা। এরমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে কখনোই ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপেই প্রথম লড়াই করবে। তাতে অভিজ্ঞতাও হবে। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা যেমন বলেছেন, ‘আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ, এটা আমাদের প্রথম বিশ্বকাপ। নিজেদের সেরাটা দিতে চাই এখানে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার কাজটা সহজ করে দেয়।

তারা জানে, আমার দলে তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মূল ম্যাচে কী করতে হবে সেটাও তাদের জানা। আমার মনে হয়, অনেক তরুণ খেলোয়াড় আছে যারা ভালো করেছে কয়েক মাসে। অনেক অলরাউন্ডার আছে, তারা শেষ টুর্নামেন্টে ভালো এফোর্ট দিয়েছে। আশা করি, মূল ম্যাচে আমরা ভালো করবো।’ নিগার সুলতানা অনেক বড় সুযোগ দেখছেন। বলেছেন, ‘আমার মনে হয় এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। আপনারা যেমন দেখেছেন, আমরা এটার জন্য অনেক কষ্ট করেছি।

আমাদের প্রথম বিশ্বকাপ এটা, আমার মনে হয় এখানে যদি আমরা ভালো করতে পারি এটা বাংলাদেশ ক্রিকেটে দারুণ প্রভাব রাখবে।’ সাথে যোগ করেন, ‘আমাদের ভালো বোলিং ও ব্যাটিং ইউনিট আছে। কিন্তু আমার মনে হয় সবাই জানে আমাদের বোলিং ইউনিট বেশি ভালো। আমরা আমাদের শক্তির জায়গাটা কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করব।’ বিশ্বকে দেখিয়ে দিতে চান নিগার। ভালো খেলে জানান দিতে চান। নিগার বলেছেন, ‘আমরা টি২০ বিশ্বকাপের পর থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কারণ জানতাম এটাই আমাদের সেরা সুযোগ। যখন কোয়ালিফয়ারে গিয়েছি, নিজেরা একে-অন্যকে বলেছি, এটাই আমাদের সেরা সুযোগ। কারণ এটা আমাদের সেরা স্কোয়াড।

এই ম্যাচটিতে ফারজানা হক ৭১ রানের ইনিংস খেলেন। দুটি ম্যাচে হারলেও বিশ্বকাপের আসল মঞ্চে খেলতে নামার আগে ভালো অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন বিশ্বকাপ স্মরণীয় করে রাখা গেলেই হল। বিশ্বকাপ মিশন শুরুতেই যদি ভালো কিছু করা যায়, তাহলে তো কথাই নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com