বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : সাদা বলের ক্রিকেটে প্রথম বার অধিনায়কত্ব পেয়েই বিপক্ষকে পর্যুদস্ত করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে চুনকাম করেছে তাঁর দল, তৃতীয় ওয়ানডেতে ৯৬ রানে জিতে সিরিজ জিতল। প্রথম দুই ওয়ানডে যেমন অনায়াসে জিতেছিল ভারত, তৃতীয় ও শেষ ওয়ানডেও সহজেই জিতল। আর তাতে করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দিল ভারত।
আহমেদাবাদে টস জিতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ২৬৫ রান করে ভারত অলআউটও হয়। শ্রেয়াস আইয়ার ৮০ ও ঋষভ পন্ত ৫০ রানের ইনিংস উপহার দেন। দিপক চাহার ৩৮ ও ওয়াশিংটন সুন্দর ৩৩ রান করেন। ৪২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আইয়ার ও পন্থ মিলে চতুর্থ উইকেটে ১১০ রানের জুটি গড়েন। এই জুটিই এমন সংগ্রহ গড়তে বিশেষ ভুমিকা রাখে। ব্যক্তিগত স্কোর তো দুইজন গড়েনই, আবার বড় জুটিও গড়েন। সপ্তম উইকেটে গিয়ে ওয়াশিংটন ও চাহার মিলেও ৫৩ রানের জুটি গড়ে দলকে ২৫০ রানের কাছে নিয়ে যান। জেসন হোল্ডার ৪ উইকেট শিকার করে নেন।
জবাব দিতে নেমে এমনই বাজে অবস্থা হয়, ২০০ রানের কাছেও যেতে পারেনা ওয়েস্ট ইন্ডিজ। ৩৭.১ ওভারে ১৬৯ রান করতেই অলআউট হয়ে যায়। ওডিয়ান স্মিথ ৩৬ ও নিকোলাস পুরান ৩৪ রান করতে পারেন। আলজারি জোসেফ শেষে ২৯ রান করেন। ভারত বোলাররা ঐক্যবদ্ধ বোলিং নৈপুন্য দেখান। এরমধ্যে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ কৃষ্ণ ৩টি করে উইকেট শিকার করেন।
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ভারত। এবার তৃতীয় ওয়ানডেতে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল। ভারত সাফল্য পেলেও বিরাট কোহলিকে নিয়ে আছে চিন্তা। তিনি যে অনেকবছর পর, প্রায় সাত বছর পর হাফসেঞ্চুরি ছাড়া আবার কোন সিরিজ শেষ করলেন।
২০১৫ সালে বাংলাদেশ সফরে এমনটি হয়েছিল। এরপর এবার আবার হলো। প্রথম ওয়ানডেতে ৮, দ্বিতীয় ওয়ানডেতে ১৮ ও তৃতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হন কোহলি।
চলতি সিরিজে যদিও ‘কুল-চা’ জুটিকে এক সঙ্গে খেলতে দেখা যায়নি। কিন্তু কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালকে নিয়েও খুশি রোহিত। বলেছেন, “কুলদীপ এবং চহালকেও ভুললে চলবে না। চহাল ইদানীং আমাদের দলের সঙ্গে ছিল। কিন্তু কুলদীপ প্রায় হারিয়ে গিয়েছিল। ও এই পারফরম্যান্সের পর আত্মবিশ্বাস পাবে। ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুক। আশা করি দ্রুতই ওদের একসঙ্গে দেখতে পাব।”