বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ভলিবল প্রতিযোগিতায় ফাইনালে নৌবাহিনী ও বিমান বাহিনী

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ রবিবার ১৩ মার্চ বিকালে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ১৬-২৫, ২৫-২২, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বিমানবাহিনী ২১-২৫, ২৭-২৫, ২৫-২০, ২১-২৫, ১৫-১০ পয়েন্টে ৩-২ সেটে বাংলাদেশ সেনাবহিনীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

আগামীকাল সোমবার বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ইউনুছ গ্রুপের ব্যবস্থাপক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও নিপা গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি খসরু চৌধুরী।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল ৪০ হাজার, রানার্স-আপ দল ৩০ হাজার ও তৃতীয় হওয়া দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা ডিফেন্ডার ও সেরা লিবারুকেও পুরস্কৃত করা হবে। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকেও আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com