বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : মালদ্বীপে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে শুরুটা ভালো হয়নি। মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ জাতীয় ভলিবল দল। দ্বিতীয় ম্যাচেই তার মধুর প্রতিশোধ নিল লাল-সবুজ জার্সিধারীরা।
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৩-১ সেটে জিতেছে বাংলাদেশ।
স্বাগতিকদের বিপক্ষে একই ব্যবধানে হেরে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল।
প্রথম সেট ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে আধিপত্য ধরে রাখতে পারেননি হরষিত রায় ও আল জাবিবরা, হেরে যান ২৫-১৬ পয়েন্টে। তৃতীয় সেট হয়েছে একপেশে, বাংলাদেশ জিতে নেয় ২৫-১৫ ব্যবধানে। জমজমাট চতুর্থ সেটে ২৫-২১ পয়েন্টে জিতে সিরিজে সমতা ফেরায় আলিপোর আরোজির দল।

ইতিমধ্যে মালদ্বীপ জাতীয় ভলিবল দলের সাথে বাংলাদেশের ০২টি ম্যাচ অনুষ্ঠিত হয় যার ০১টিতে বাংলাদেশ এবং অপর ০১টিতে মালদ্বীপ জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচটিতে মালদ্বীপের রাষ্ট্রপতি জনাব ইব্রাহীম মোহাম্মদ সলিহ এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শেষ খেলাটি আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১০ টায় খেলাটি অনুষ্ঠিত হবে।
আপনারা অবগত আছেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরকালে এবং মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব আহমেদ মাহলুফ এমপি এর বাংলাদেশ সফরকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানীত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব মোঃ আতিকুল ইসলামকে মৌখিকভাবে এবং পরবর্তীতে পত্রের মাধ্যমে আগামী ৬-১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ বনাম মালদ্বীপ জাতীয় ভলিবল দলের মধ্যে প্রীতি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উপরে বর্ণিত বিষয়াদীর প্রতি শ্রদ্ধা রেখে ১৬ সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল ইতিমধ্যে গত ০৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে মালদ্বীপ গমণ করেছে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানীত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় গত ০৮ ফেব্রƒযারী স্বপরিবার মালদ্বীপ গমণ করেছেন।