বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ভলিবলে বাংলাদেশ বিমানবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ ওয়ালটন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতায় চতুর্থ দিন বৃহস্পতিবার ১০ মার্চ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বৃহস্পতিবার ১০ মার্চ পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১৪, ২৫-১৫, ২৫-১৪ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ জেলকে পরাজিত করে। ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২৫-১৮, ২৫-১৭, ২৮-২৬ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ আনসারকে হারায়।

আগামীকাল শুক্রবার দুই গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী লড়বে নৌবাহিনীর বিপক্ষে। আর খ গ্রুপের ম্যাচে বিমানবাহিনী খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com