বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বুধবার বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার থেকে (১৬ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতা-২০২২।’ পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজিত দুইদিন এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ রোববার বিকেলে বক্সিং স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

সংবাদ সম্মেলনে জানানো হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি সার্ভিসেস দল থেকে ৭টি ওজন শ্রেণিতে মোট ৭০ জন বক্সার অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটি ওজন শ্রেণির বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com