শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সুন্দরবনসহ দেশের সকল জলাভূমি রক্ষার দাবীতে এনসিআরবি’র সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো::

নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ(এনসিআরবি) এবং কোস্টাল ডেভেলপমেন্ট পাটনারশিপ (সিডিপি)’র উদ্যোগে ”জলবায়ু পরিবতন মোকাবেলায় জলাভূমি”এই শ্লোগান নিয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সুন্দরবনসহ দেশের সকল জলাভূমি রক্ষার দাবীতে এক সংবাদ সম্মেলন দৈনিক অনিবাণ মিলনায়তনে শনিবার বেলা সাড়ে ১১টা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিআরবি’র খুলনা জেলা আহবায়ক সাবেক সাংসদ অধ্যক্ষ আলী আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রিয় সদস্য শ্যামল সিংহ রায়, এনসিআরবি’র খুলনা জেলা সদস্য সচিব এমএ কাশেম, গ্রাস রুটস্ অগানাইজেশন ফর টেকনোলজীক্যাল ইনিশিয়েটিভ(গতি)’র সহ-সভাপতি আনোয়ারা পারভীন আক্তার পরী,সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, কামরুল কাজল, পিআরভি’র এম মোস্তফা কামাল, খুলনা উন্নয়ন ফোরামের মো: আবু বক্কর সিদ্দিক, উপকূল উন্নয়ন ভাবনা’র সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমুখ।

জলাভূমি প্রানীকূলকে পানি যোগায়, আমাদের বণ্যা, খরা ও নানা দূর্যোগ হতে সুরক্ষা দেয়, কোটি মানুষের খাদ্য এবং জীবিকার সংস্থান করে, প্রান-বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বীকৃত ব্যাবস্থা “প্রশমনে” অবদান রাখে। বতমানে জলাভূমির প্রায় ৮১ ভাগ প্রজাতি এবং উপকূলীয ও সাগর মহাসাগরের প্রায় ৩৬ ভাগ প্রজাতি অস্তিত্ব সংকটে পড়েছে। বাংলাদেশের সুন্দরবন বিভিন্ন সামুদ্রিক ঝড়-ঝঞ্চার হাত খেকে আমাদের প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে। সুন্দরবন না থাকলে সিডর আইলাতে ক্ষয়ক্ষতির হার আরো বাড়তো। জলাভূমি’র গুরুত্বকে অনুধাবন করে বাংলাদেশ রামসার সনদে স্বাক্ষর করেছে। তাই জলাভূমি’র যথাযথ সংরক্ষণে এবং বিচক্ষণ ব্যাবহার নিশ্চিত করতে আমরা নিম্নোক্ত দাবীসমূহ পেশ করা হয়। ক) রামসার সনদের আওতাধীন তালিকায় ইতোমধ্যে অন্তর্ভূক্ত সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন এবং তৎসংলগ্ন অঞ্চলে ক্ষতিকর প্রকল্পসমূহ এবং শিল্প স্থাপনা বন্ধ করতে হবে; বিপন্ন প্রায় জলাভূমিসমূহ সংরক্ষণে ঐসকল জলাভূমিকে রামসার সনদের আওতাধীন তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে; জলাভূমি সংরক্ষণে পৃথক আইন প্রনয়ন করা;

এছাড়াও খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কেউ যাতে জলাভূমি ভরাট না করতে পারে এবং সকল জলাভ’মি সংরক্ষনের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com