বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বেনাপোলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধিঃ

দোলযাত্রায় বা দোল পূর্ণিমায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এ উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনিবুর রহমান জানান, এক দিনের আমদানি-রপ্তানি বন্ধে ১৮ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com