বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
১ / ১০
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই কোহলীদের টেক্কা দিয়েছে বাবর আজমের দল। এ যেন এক অন্য পাকিস্তান। দলের এই বদলের পিছনে রয়েছে অনেক কারণ।
২ / ১০
সবথেকে বড় বদল হয়েছে দলের মানসিকতায়। এই দলে যেমন তরুণ রক্ত রয়েছে তেমনই রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। এই দুইয়ের মিশেলে শক্তিশালী দল গড়েছে পাকিস্তান।

৩ / ১০
বাবর আজম শুধু বিশ্বের এক জন সেরা ব্যাটার নন, অধিনায়ক হিসাবেও অল্প দিনে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশ্বকাপের ১৫ জনের দলে শোয়েব মালিককে রাখার জন্য পাক বোর্ডের কাছে তিনিই আবেদন করেছিলেন।

৪ / ১০
দলে মহম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো দুই ক্রিকেটার রয়েছেন, যাঁদের অভিজ্ঞতার ভান্ডার বিশাল। বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন তাঁরা। সেই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন তাঁরা।
