বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি২০ বিশ্বকাপ শেষে পাকিস্তানের সব ক্রিকেটার বাংলাদেশের মাটিতেসিরিজ খেলতে আসলেও, বাবর আজম এখনও আসেননি। তাহলে কী টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেই আসবেন বাবর? এবার বিশ্বকাপে অলরাউন্ড নৈপুন্য কারোরই নেই। হয় ব্যাট হাতে নৈপুন্য আছে, নয়ত বল হাতে নৈপুন্য।
আর যা বোঝা যাচ্ছে, পাকিস্তানের বাবর আজমই শেষপর্যন্ত টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হতে পারেন। বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালের আগে ব্যাটিংয়ে সেরা হয়ে আছেন পাকিস্তানের বাবর আজম। আর বোলিংয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা সবার উপরে আছেন। বাবর ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন।
বল হাতে হাসারাঙ্গা এক আসরে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন। টুর্নামেন্ট সেরার দৌড়ে তাই বাবরই আছেন সবার উপরে। অলরাউন্ড নৈপুন্যের কেউ অথবা ব্যাটসম্যানরাই টি২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন পাকিস্তান দাপট দেখিয়েছে টুর্নামেন্টে। সেমিফাইনালে ম্যাথু ওয়েড যদি ‘নতুন জীবন’ পেয়ে তিন ছক্কা টানা না হাকাতেন, তাহলে হয়ত পাকিস্তানই ফাইনালে খেলত।
তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সেমিফাইনাল পর্যন্ত ধরা হয়। তাতে করে বাবরই সেরার জায়গায় আছেন। বাবর এবার টুর্নামেন্টে খেলেছেনও অসাধারণ। ছয়টি ম্যাচ খেলেছেন। সুপার ১২ এ পাঁচ ম্যাচের চারটিতেই হাফসেঞ্চুরি করেছেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই অপরাজিত ৬৮ রান করেছেন।
এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে আউট হলেই পরের তিন ম্যাচেই হাফসেঞ্চুরি হাকিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ৫১, নামিবিয়ার বিপক্ষে ৭০ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৬৬ রান করেছেন। এক আসরে চার হাফসেঞ্চুরি করেছেন। সেমিফাইনালেও ৩৯ রানের ইনিংস উপহার দেন। যেহেতু হয় অলরাউন্ড নৈপুন্যের কেউ অথবা ব্যাটসম্যানরাই টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন বারবার। তাতে বাবর আজমের দিকেই এ পুরস্কারটি ঝুঁলে থাকছে।