বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের দুই জোড়া হাতে যেন লেগেছে পরশপাথর। তারা যা ছুঁচ্ছেন তাই সোনা হয়ে যাচ্ছে। চার ম্যাচের দুটিতে বড় জুটি গড়েছেন তারা। ভারতের পর নামিবিয়ার বিপক্ষেও দারুণ এক জুটি গড়লেন এ দুজন। ৮৬ বলে ১১৩ রানের জুটি হয়েছে তাদের।
এ দুজনের অনবদ্য দুটি দাপুটে ইনিংসে ভর করে নামিবিয়াকে ১৯০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান।
ইনিংসের শুরুর দিকে বল সেভাবে ব্যাটে আসছিল না। যে কারণে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান স্কোর বোর্ডে যোগ করেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বাবর-রিজওয়ান। ১৪.২ ওভারে দলীয় ১১৩ রানে আউট হন অধিনায়ক বাবর। তিনি সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৭টি চারের সাহায্যে ৭০ রান করেন।
আর বাবর-রিজওয়ানে এ জুটি রেকর্ডবুকে তোলপাড় করেছে। দুটি দুর্দান্ত রেকর্ড গড়েছে এ জুটি। পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনটি রেকর্ড গড়েছেন পাক দলের অধিনায়ক।
প্রথমত আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম জুটি হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান জমা করেছে বাবর-রিজওয়ান।
দ্বিতীয়ত ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ওপেনিং জুটি তাদেরই, ৪টি। যার তিনটি ১৫০ রানের বেশি।
এসব রেকর্ডের পাশাপাশি বাবর আজমের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হয়েছে। তাম্মধ্যে একটি হলো টি-টোয়েন্টিতে পাকিস্তানিদের মধ্যে শোয়েব মালিককে (৬৮) ছাড়িয়ে সর্বোচ্চ রানের হাফ সেঞ্চুরি এখন বাবরের বাবরের (৬৯)।
আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ভারত দলের অধিনায়কের ১৩ হাফ সেঞ্চুরি ছাড়িয়ে রেকর্ডটি এখন বাবরেরম, ১৪টি। তবে ইনিংসের দিক থেকে অবশ্য বাবর অনেক অনেক এগিয়ে। এই ১৪ হাফসেঞ্চুরি করতে বাবরের লেগেছে ২৭ ইনিংস, কোহলির লেগেছে ৪৪ ইনিংস।