বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারালেও থাইল্যান্ড কাছে নারী ক্রিকেট দলের কাছে হেওে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি আইনে ১৬ রানে হার হল। নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব এর গ্রুপে এটি বাংলাদেশের প্রথম হার হল।
নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব। টস জিতে আগে ফিল্ডিং করে থাইল্যান্ড। আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৭৬ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫১ ও মুর্শিদা খাতুন ৪৬ রান করেন। লতা মন্ডল (২৯) ও রুমানা আহমেদও (২৭) নৈপুন্য দেখান। কিন্তু বাকিরা কিছুই করতে পারেননি। দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি।
ডান হাতি স্পিনার নাতায় বুচাথাম একাই ৫ উইকেট শিকার করে নেন। বাংলাদেশ দল যখন ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়। তবে ৫০ ওভারের খেলাই হয়। তবে থাইল্যান্ড যখন ২ উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ১৩২ রান করে, তখন আলো স্বল্পতা দেখা দেয়। খেলাও বন্ধ হয়। শেষে বৃষ্টি আইন দেখা হয়। তাতে করে ১৬ রানে জয় পায় থাইল্যান্ড।
দুই ওপেনার সরনারিন তিপোচ (৬৯) ও নিথাকান চানথাম (৩৭) মিলে ৯৭ রানের জুটি গড়েন। খেলা পুরো ৫০ ওভার হলেও থাইল্যান্ড ম্যাচটি জেতার সম্ভাবনাতেই ছিল। বৃষ্টি আইনেও তারাই জিতল। ম্যাচটিতে জিতলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুপার সিক্স খেলা নিশ্চিত হয়ে যেত। এখন অপেক্ষা করতে হবে। ২৯ নবেম্বর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলা রয়েছে। ম্যাচটিতে জিতলে সুপার সিক্স খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে ২ জয়ে এখন ৪ পয়েন্ট আছে।