বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ থাইল্যান্ডে আরচারির রিকার্ভ পুরুষ দলগততে তৃতীয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টে ১৫ মার্চ মঙ্গলবার প্রথমদিনের খেলায় কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ মঙ্গলবার টুর্নামেন্টের ১ম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ৩২জন আরচ্যার অংশগ্রহণ করেন।

৭০মিটার দূরতে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে মো: রোমান সানা ৬৫৩ স্কোর করে ৭ম, মো: সাগর ইসলাম ৬৪৪ স্কোর করে ৯ম, রাম কৃষ্ণ সাহা ৬৪৩ স্কোর করে ১১তম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৩৬ স্কোর করে ১৫তম স্থান অর্জন করেন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ২২জন আরচ্যার অংশগ্রহণ করেন। ৫০মিটার দুরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে শ্যামলী রায় ৬৭৫ স্কোর করে ১২তম এবং রোকসানা আক্তার ৬৬৪ স্কোর করে ১৬তম স্থান অর্জন করেন।

ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ১/১৬ খেলায় বাংলাদেশের মো: সাগর ইসলাম প্রথম পর্যায়ে থাইল্যান্ডের ‘থামওং উইথায়াএর সঙ্গে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে মো: সাগর ইসলাম এর স্কোর হয় ৮ এবং ‘থামওং উইথায়া’ এর স্কোর হয় ৯। এক তীরের ফলাফলের ভিত্তিতে মো: সাগর ইসলাম ৫-৬ সেটে ‘থামওং উইথায়া’ এর নিকট পরাজিত হন। বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা প্রথম পর্যায়ে হংকং এর ‘ওয়ান চুন কিট’ এর সাথে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে রাম কৃষ্ণ সাহা এর স্কোর হয় ৬ এবং ‘ওয়ান চুন কিট’ এর স্কোর হয় ১০। এক তীরের ফলাফলের ভিত্তিতে রাম কৃষ্ণ সাহা ৫-৬ সেটে ‘ওয়ান চুন কিট’ এর নিকট পরাজিত হন।

বাংলাদেশের মো: রোমান সানা ৬-৪ সেটে ফিলিপাইনের ‘গার্সিয়া গির্ভিল কুলেন নাইজেল কে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে থাইল্যান্ডের ‘চাইসিল্প ফোনথাকর্ন’ কে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল) ১৯৪০ স্কোর করে ৩য় স্থান অর্জন করে। দলগত ইভেন্টে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ফিলিপাইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামীকাল ১৬ মার্চ থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টায় রিকার্ভ মহিলা এবং কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com